বরিশাল ব্যুরো
নিরাপদ ও টেকসই ওয়াশ সুবিধার উন্নয়ন নিশ্চিত করতে এসডিজি-৬ অর্জনে সারফেস ওয়াটারের গুরুত্ব বাড়াতে হবে। ভূগর্বস্থ পানির ব্যবহার রোধ করতে হবে। পাশাপাশি স্কুল-কলেজের ন্যায় প্রতিটি প্রতিষ্ঠানে স্যানিটেশন ও ছেলে মেয়ের জন্য আলাদাভাবে করতে হবে। বুধবার সকালে বরিশাল আভাস প্রশিক্ষণ কক্ষে এসডিজি-৬ এর বর্তমান অর্জন শেয়ার করার এবং এসডিজি-৬ অর্জনে চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরনের উপায় বের করার লক্ষে বরিশাল জেলা পর্যায়ে আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) এবং এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

সভা পরিচালনায় ছিলেন আভাসের ডাইরেক্টর প্রোগ্রাম এস.এম সিরাজুল ইসলাম। সভায় বরিশাল সিটি করর্পোরেশনের কাউন্সিলর কহিনুর বেগম, বরিশাল ফানসা নেটওয়াক সদস্য সংস্থা সিডিএস নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বপ্না, রান এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, শুভ’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, এইড, সান এইড এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনায় সহযোগিতায় ছিলেন আভাস এর মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ আলি আহসান এবং প্রজেক্ট অফিসার কান্তা দে। ##