সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় সারা দেশের ন্যায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতি বার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার । আরও উপস্থিত ছিলেন শফিক আহমেদ প্রমুখ ।