• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২২, ১৫:২১ অপরাহ্ণ
আবদুল গাফফার চৌধুরী’র মৃত্যুতে প্রতিমন্ত্রীর  শোক

ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্‌ফার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম – এমপি। এক শোক বার্তায়

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রতিমন্ত্রী।