• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় একতা ডায়াগনষ্টিক এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২২, ১৪:৩৩ অপরাহ্ণ
হিজলায় একতা ডায়াগনষ্টিক এর শুভ উদ্বোধন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় হিজলা গৌরবদী ইউনিয়নে একতা ডায়াগনষ্টিক এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন হিজলা গৌরবদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি এন পির আহবায়ক আবদুল গাফফার তালুকদার,এ সময় উপস্তিত ছিলেন একতা ডায়াগষ্টিক এর পরিচালক ফখর উদ্দিন রাজা,ডাঃ সফিকুল ইসলাম ফারবী,হিজলা প্রেসক্লাব সভাপতি দেলোয়ার হোসেন,একতা বাজার ব্যবসায়ী সভাপতি আলতাফ হোসেন জমাদ্দার সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি ও সাধারন মানুষ।একতা ডায়াগনষ্টিক প্রতিষ্ঠাতা মালিক ফরিদ উদ্দিন বেপারী উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন এই প্রতিষ্টান শুধু মাত্র মানুষের সেবার জন্য।কোনো লাভের উদেশ্য করা হয়নি।আমি নিজের চিকিৎসার জন্য অনেক হয়রানীর শিকার হয়েছি।তাই হিজলা গৌরবদী ইউনিয়নের গরীব মানুষ এখানে এসে ভালো চিকিৎসা পাবে এই প্রত্যশা তিনি করেন।