গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বুধবার বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া।