• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সেই বিতর্কিত স্বাস্থ্য কর্মকর্তাকে ষ্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ নানান কারনে বিতর্কিত বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ কে শাস্তিমূলক বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের প্রধান সহকারী মোঃ রিয়াজুল হোসেন জানান, গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডাঃ সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ কে ষ্ট্যান্ড রিলিজ করা হয়। তাকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। পাশাপাশি মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছ। তবে কি কারনে বিতর্কিত এ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা জানাতে পারেননি প্রধান সহকারী।
তিনি আরও জানান, বদলির আদেশ পেয়ে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।