• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাস চাপায় ইমাম নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২২, ০৪:৫৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রী বাসের চাপায় মিন্টু শেখ (৪৮) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন।

আজ বৃহস্প‌তিবার (১৯ মে) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দুলাল শাহ বাসস্ট্যান্ডের কাছে এ দূর্ঘটনা ঘটে।

কা‌শিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমাম মিন্টু শেখ কা‌শিয়ানী উপজেলার ছোট খারকা‌ন্দি গ্রামের ফজর শেখের ছেলে।

ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, ভোরে নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছিলেন ইমাম মিন্টু শেখ। এসময় মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় দ্রুতগামী এক‌টি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। #