• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়ে মেহেন্দিগঞ্জে নিহত -১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২২, ০৯:০১ পূর্বাহ্ণ

মেহেন্দিগঞ্জ (প্রতিনিধি) মেহেন্দীগঞ্জে গজারিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে জেলে নৌকা ডুবির ঘটনায় শামসুল হক আকন (৫০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে স্থানীয়রা থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

শনিবার (২১ মে) সকালে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর চরএকরিয়া ও জয়নগর এলাকার মাঝামাঝি স্থানে ঝড়ের কবলে পড়ে জেলের নৌকাটি ডুবে যায়। পরে বেলা ১১ টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে উদ্ধার করে।

নিহত শামসুল হক আকন চরএকরিয়া গ্ৰামের আব্দুল জলিল আকনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার।

তিনি , সকালে শামসুল নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এছাড়া ওই নৌকায় সকালে সে একাই মাছ ধরতে যায়।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত তৌহিদ জামান , জেলের লাশ উদ্ধারের ঘটনা কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়ের তাকে নিশ্চিত করেন।