• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচাকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২২, ১১:০৪ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচাকের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব আফরোজা খান।

আজ শনিবার (২১ মে) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অতিরিক্ত সচিব মো: শহিদুল ইসলামসহ জয়িতা ফাউন্ডেশনের ৫০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। #