• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২২, ০৪:৩৪ পূর্বাহ্ণ
ইতালি আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালী আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপত হাবীব চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম এ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী।সভা পরিচালনা করেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। পরিচালনায় সহযোগিতায় ছিলেন ইতালী আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাদিউল ইসলাম। এ সময় ইতালি আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে বর্তমান প্রধানমন্ত্রী ,আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।