• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর সাংবাদিক মিজানের বোনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২২, ১৪:০২ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের গৌরনদী উপজেলা শাখার সভাপতি এস এম মিজানের বোন ভানু বেগম (৫০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি’র…রাজিউন)। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। একইদিন বাদ যোহর গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী গভীর শোক প্রকাশ করেছেন।