• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২২, ০৮:৫২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এই প্রতিপাদ্যে বরিশালের বাকেরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।

রোববার (২২ মে) সকালে ভূমি মন্ত্রণালয় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও সহকারি কমিশনার ভূমির অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা।