গৌরনদী প্রতিনিধি
বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদীতে ১৪দিন ব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের তত্ত¡বধায়নে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, জাইকা প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন সহ অন্যান্যরা।