• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জাতীয় নির্মান শ্রমিকদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২২, ১৩:২৫ অপরাহ্ণ
হিজলায় জাতীয় নির্মান শ্রমিকদের কমিটি গঠন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জাতীয় নির্মান শ্রমিক জোট বাংলাদেশ এর আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাত ৮ টার সময় উপজেলার শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাধীন ভবনের দোতলায় আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর যুগ্ন সাধারন সম্পাদক সরদার খোরশেদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলায়ার হোসেন,সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ,প্রধান অতিথি তার বক্তব্যে শ্রমিকদেও উদেশ্য বলেন পূথিবীতে যা কিছু ভালো নির্মান হয়েছে সব কিছু এই শ্রমিকরা করেছে।আপনারা হচ্ছেন সেই শ্রমিক।আপনাদের ঐক্যবদ্ধের বিকল্প নেই।তিনি আরো বলেন হিজলা উপজেলা নির্মান শ্রমিক জোটনবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকল সময় শ্রমিকদের পাশে থেকে তাদের দাবি আদায়ের কাজ করবে।

আলোচনা সভা শেষে উপজেলা শ্রমিক নেতা মন্টু দপ্তরীকে সভাপতি ও গাজী আবদুল ছাত্তারকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।