• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার (২৩ মে) সকালে কাশিয়ানী উপজেলার মধুমতি বাঁওড়ে এ অভিযান চালানো হয়।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, মধুমতি বাওড়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ওই বাওড় থেকে ৮ লাখ টাকা মূল্যের ২০টি চায়না ম্যাজিক জাল, ৮টি চারপাটা জাল ও ৫’শ মিটার কারেট জাল, একটি বেড়া জালসহ প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম লৎফর রহমান উপস্থিত ছিলেন।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ করতে আগামীতেও এ অভিযান চলবে বলে জানান কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। #