• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৭১’র চেতনা বরিশালের সভাপতি শ্রাবণী-সম্পাদক ইরফান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২২, ০২:৫৬ পূর্বাহ্ণ
৭১’র চেতনা বরিশালের সভাপতি শ্রাবণী-সম্পাদক ইরফান

৭১’র চেতনা বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী কমিটির অনুমোদন পেলো।মোর্শেদা শ্রাবণীকে সভাপতি এবং জায়েদ ইরফানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় কমিটি। নবগঠিত কমিটিতে বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মী এবং শিক্ষকদের সমন্বয়ে একটি আদর্শ কমিটি প্রকাশ পায়। স্বাধীনতার চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সামনে রেখে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার লক্ষ্যে ৭১’ র চেতনা অগ্রসর।এক ঝাঁক তরুণ মেধাবী এবং পরীশ্রমি কর্মীদের নিয়ে বরিশাল ৭১’ চেতনার যাত্রা শুরু।বরিশালের জনসাধারন এই কমিটিকে সাধুবাদ জানান এবং সর্বসাকুল্যে সফলতা কামনা করেন।
গত ২৩/০৫/২০২২ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক তাদের অফিসিয়াল প্যাডে এই কমিটির সাংগঠনিকভাবে অনুমোদন করেন।
কমিটিতে সহ সভাপতি হিসেবে রেবেকা পারভিন এনি, সঞ্জিত সমদ্দার, অভিষেক চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক -সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ তামিম হোসেন এবং সম্পাদকীয় পদে আরো রয়েছে – আরিফ হোসেন, ইলিয়াস, ইব্রাহিম খন্দকার, রায়হান চৌধুরী, সোলেয়ামান নিশান,তামিম ইসলাম,আবু হাসনাত হাসিব,সুজয় দাস,মারজানা আক্তার তৃনা,স্নিগ্ধা রায় শশী,অফিফা তালুকদার, সারমিন সর্না,তানজিরুন আলম,ঐশী আক্তার রাকা,তন্ময় সাহা,লিজা মনি,অবিনাস সমদ্দার,গোবিন্দ হালদার,হাসান কারার,তাব্নভীর মাহমুদ, সজল রায়,ঐশী রায়,সুভাশীষ রায়,প্রিয়া রায়,তারিফুল ইসলাম, ফাতিমা জান্নাত,আলী হায়দার রিয়াজ,শাওন হাওলাদার, আয়ান আহমেদ, জয় সমদ্দার।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছে বরিশালের বিশিষ্টজনেরা।
এর মধ্যে আছেন বরিশাল আইএইচটি এর প্রভাষক সুবোধ রঞ্জন মন্ডল,সামাজিক ও সংস্কৃতিজন সুশীল চন্দ্র রায়,বিশিষ্টজন মোঃজসিম উদ্দিন ইমন,সামাজিক ব্যক্তিত্ব কাজি হেমায়েত,মোঃ দেলোয়ার হোসেন, মোঃতানিম মাহমুদ খান,দিপ্ত মজুমদার, লিটন হালদার,মলয় সাহা,পিংকি হালদার,অসীম বড়াল, শাহাদাত খান, মারিয়া ইসলাম ও নওরীন জাহান।

কেন্দ্রীয় কমিটির সভাপতি ড.বাহাউদ্দীন গোলাপ বলেন,” কমিটির সম্মানিত সদস্যবৃন্দ তাদের সততা নিষ্ঠা কর্মদক্ষতার মাধ্যমে স্ব স্ব পদের গুরুত্ব অনুভব করে মহান এ দায়িত্ব পালন করতে সর্বদা প্রফুল্লচিত্তে ছুটে চলবেন। তিনি আরো বলেন যে বরিশালের কমিটি একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে কারন এই কমিটিতে রয়েছেন বরিশালে সকল প্রান্তের উদীয়মান তরুণ প্রজন্মের সৈনিকরা।”
এ বিষয়ে নবগঠিত জেলা কমিটির সভাপতি মোর্শেদা শ্রাবণী বলেন;”আমরা ৭১’র চেতনা বরিশাল জেলা কমিটির বরিশাল সহ দেশের যে কোন পরিস্থিতিতে স্বাধীনতা স্বপক্ষের শক্তির সাথী হয়ে সমাজিক, সাংস্কৃতিক আন্দোলনের সামনে থাকবো।বিশেষ করে আমাদের কাজ থাকবে সাধারন মানুষের পাশে দাড়িয়ে মুক্তিযুদ্ধের শক্তিকে লালন করে সাম্যের গান গাওয়া।তরুণ প্রজন্মকে ৭১র এর শক্তির সাথে সংযুক্ত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।-“