• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২২, ০৯:৩৯ পূর্বাহ্ণ
লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে  অবহিতকরণ সভা

লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে “দি হাঙ্গার প্রজেক্ট ”
কমিউনিটি লিডারদের নিয়ে অবহিতকরণ সভা দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “ইউনিসেফ” এর সহযোগিতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি, ইয়ুথলিডারসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশত কমিউনিটি লিডার অংশগ্রহণ করে।

শুরুতে অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, “দি হাঙ্গার প্রজেক্ট” এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন)। এর পর পরই পুরো প্রকল্প সর্ম্পকে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন
“দি হাঙ্গার প্রজেক্ট” এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ । তিনি বলেন, টিকা দেওয়ার জন্য বহু ক্যাম্পেইন এবং সুযোগ করে দেওয়ার ফলেও সাধারণ জনগণের একটি অংশ এখনো টীকা নেয়নি।এমন জনগনকে উদ্ধুদ্ধ করে টীকা প্রদানকারী অর্থাৎ স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত করে দেওয়াই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য।পাশাপাশি গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সেবা এবং শিশুদের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মহামারীর আক্রান্ত হতে মুক্তি পেতে জনগণকে সচেতন করা হবে।
তিনি আরও বলেন, ভোলা জেলার ৬টি উপজেলা পর্যায়ে সভা এবং বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, স্কুল-কলেজ ক্যাম্পেইন,মাইকিং, লিফলেট বিতরণ,পপুলার থিয়েটার,লোকগান এবং পথনাটকের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।এছাড়াও স্যোশাল মিডিয়ায় প্রচার, টিভিসিসহ বিভিন্ন মাধ্যমে এ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, করোনা এখনো পুরোপুরি যায়নি।আমরা অনেকে এখন আর মাস্ক ব্যবহার করিনা এটা মোটেই ঠিক নয়।আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।আর যারা এখনো টিকা নেইনি তারা দ্রুত টিকা নেওয়া এবং যারা প্রথম ডোজ নিয়েছি তারা দ্বিতীয় ডোজ নেওয়া এবং যারা দ্বিতীয় ডোজ নিয়েছি তারা তৃতীয় ডোজ নেওয়া।
তিনি আরও বলেন,করোনার রেশ না কাটতেই মাস্কিপক্স রোগ ছড়িয়ে পড়ছে। এজন্য আমাদেরকে খুবই সচেতন থাকা উচিত। পাশাপাশি তিনি
প্রকল্পের কার্যক্রমকে নানাভাবে সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মহসীন বলেন, আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় এই সময়টি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কোভিড-১৯ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা ছেড়ে দিয়েছে বললেই চলে।কিন্তু এখনো যেসব মানুষগুলো ভ্রান্ত ধারণা এবং অজ্ঞতার কারণে টিকা নেয়নি আশাকরি এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে তারা টিকা নিতে উৎসাহিত হবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যো থেকে মতামত নেওয়া হয়।অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকনির্দেশনা দেন পাশাপাশি এই প্রকল্পের বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অবহিতকরণ সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর লালমোহন উপজেলা কমিউনিটি ভলান্টিয়ার ফাতেমা তিশা।

এ সময় উপস্থিত ছিলেন,লালমোহন পৌর কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন,দৈনিক ইত্তেফাক এর লালমোহন প্রতিনিধি এস বি মিলন,লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী মোঃ নুরুজ্জামান, আল মাদরাতুল ইসলামিয়া নুরানী তাহফিজুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ মনজুর,রেডিও মেঘনার সহকারী স্টেশন ম্যানেজার উম্মে নিশি,দৈনিক আজকের পত্রিকার লালমোহন প্রতিনিধি মনজুর রহমান,দৈনিক মানব জমিনের প্রতিনিধি হাসান পিন্টু, ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর লালমোহন উপজেলা সমন্বয়কারী মোঃ আমিনুল আবরার প্রমূখ।