বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী হাজি আলমাছ আলী ও খোয়াজ আলীর অর্থায়নে সাবিলিল্লাহ প্রজেক্টের মাধ্যমে এলাকায় বন্যায় দূর্গত ৪২০ টি পরিবারের মধ্যে একশত বস্তা চাল বিতরণ করেছে আজ ২৬ মে বৃহস্পতির।
এ উপলক্ষে একটি অনুষ্ঠান সাবিলিল্লাহ প্রজেক্টের বাংলাদেশের সঞ্চালক ও হাজি তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আলী মাষ্টারের সভাপতিত্বে এবং মিন্দতাউল হাসান লাপীর সঞ্চালনায় ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহমদ আলীর কুরআন তেলাওয়তের মাধ্যমে স্হানীয় তাহির আলী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল,
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কামালবাজার ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি এ. কে. এম. মনোওর আলী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল,
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন,
তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আলমাছ আলী একজন মহৎ ও জনদরদী মানুষ।
তিনি কিছু দিন পূর্বে বাংলাদেশে এসেছিলেন, সেই সুবাদে আমাদের মাদরাসায় দাওয়াত করেছিলাম তিনি মাদরাসায় আসেন।
মাদরাসার রংঙের জন্য দাবী জানালে তিনি এক লক্ষ ২৫ হাজার টাকা দান করেন আর এ রংঙের কাজ এখনোও চলছে।
তিনি বলেন, সাবিলিল্লাহ প্রজেক্টের
মাধ্যমে মানবকল্যাণে অনেক অনেক অবদান রাখছেন অত্র এলাকায় তিনি।
সে জন্য চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল প্রবাসী আলমাছ আলী ও সাবিলিল্লাহ প্রজেক্টের সাথে সংলিস্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
চেয়ারম্যান বলেন, আলমাছ আলী এই সমাজের কল্যাণে যে ভাবে কাজ করছেন, আজীবন তেমন ভাবে কাজ করার জন্য আহবান জানান। তিনি আলমাছ আলীর পাশে থাকারও আশ্বাস প্রদান করেন।
চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ঢাকাতে কলরব গোষ্ঠি সিলেটের বন্যা দূর্গতের জন্য দুই, এক টাকা করে লিল্লাহ কালেকশনের জন্য দিক্ষার, প্রতিবাদ ও নিন্দা জানিয়য়েছেন।
তিনি বলেন এমন কালেকশনের মাধ্যমে সিলেটবাসীকে অপমান করা হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে মুফতি এ. কে. এম. মনোওর আলী সুরা যিলযালের শেষের আয়াতটি তেলাওয়ত করেন এবং অর্থ ও ব্যাখ্যা করে বলেন, যারা সামান্য একটি ছোট সৎ কাজ করবে সেটা মহান আল্লাহর খাতায় লিখিত হবে।
তিনি বলেন, আলমাছ আলী ও খোয়াজ আলীর আজকের এই দূর্গতের জন্য চাল বিতরণীর কাজটাও মহান আল্লাহর খাতায় লিখিত হচ্ছে।
মুফতি মনোওর আলী আরোও বলেন, আলমাছ আলী একজন হৃদয়বান মানুষ।
মানবসেবায় নিবেদিত আলমাছ আলীর মত এরকম নিবেদিত প্রাণ মানবসেবায় আমি আমার জীবনে দেখিনি।
তিনি বলেন, অত্র এলাকায় আলমাছ আলীর মত আরোও আলমাছ আলী তৈরী হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে তিনি দোয়া করেন।
সিলেট লেখক ফোরামের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলমাছ আলী একজন প্রচার বিমুখ মানুষ।
কিন্তু তিনি মানবকল্যাণে যে অবদান রেখেছেন তা প্রশংসিত বলে প্রকাশ করেন।
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন বলেন, জননন্দিত যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক আলমাছ আলী তিনি শুধু লালটেকের গর্ব
নয় তিনি অলংকারি ইউনিয়ন তথা বিশ্বনাথবাসীর গর্ব।
তিনি বলেন,খ্যাতিমান সমাজসেবক মরহুম এম এ রহিমের ধারাবাহিকতায় সিক্ত আলমাছ আলী , এম এ রহিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহবান জানান সমাজসেবক আলমাছ আলীকে।
সাংবাদিক শাহিন বলেন, সমাজসেবক আলমাছ আলী নিঃসন্দেহে নিস্বার্থ নন্দিত একজন সমাজসেবক।
তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ বলেন, সাবিলিল্লাহ প্রজেক্টের মাধ্যমে আলমাছ আলী মানবকল্যাণে যে অবদান রেখেছেন তার জন্য আলমাছ আলীকে ধন্যবাদ জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে মাষ্টার আজম আলী বলেন, সামাজসেবক আলমাছ আলী ও খোয়াজ আলী হচ্ছেন আমার চাচা।
তারা সাবিলিল্লাহ প্রজেক্টের মাধ্যমে অত্র এলাকার মানবকল্যাণে অবদান রাখছেন। আজকে তাদের ডাকে এখানে অংশ গ্রহণের জন্য উপস্হিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যানোর মধ্যে উপস্হিত ছিলেন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকলিছ আলী,
সমাজসেবক আব্দুস সোবহান,
বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুল হামিদ,
সমাজসেবক আনোয়ার হোসেন, সমাজসেবক ফজলু মিয়া, মিন্টু, সংগঠক আলী আহবাব মাসুম, শরিফ আহমদ, আরব আলী, ইউসুফ আলী, মনসুর আহমদ, রাজিব হোসেন, নুরুজ্জামান প্রমুখ।
পরিশেষে, উপস্হিত সকলকে নিয়ে মুফতি এ. কে. এম. মনোওর আলী দোয়া পরিচালনা করেন।