• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবির প্রথম পিএইচডি ফাইনাল ডিফেন্স সম্পন্ন হলো ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২২, ১৪:৪৮ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবির প্রথম পিএইচডি ফাইনাল ডিফেন্স  সম্পন্ন হলো ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে

শেখ রাসেল, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম পিএইচডি ফাইনাল ডিফেন্স সম্পন্ন হয়েছে।
গত ২৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট স্ট্যাডিজ এর পিএইচডি ছাত্র ও একই ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক জনাব ওমর ফারুক পিএইচডি ফাইল ডিফেন্স সম্পন্ন করেন।
উক্ত ডিফেন্স এ পরিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সাহিদুর রহমান (সুপার ভাইজার),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ড.শেখ আশিকুররহমান প্রিন্স(কোসুপারভাইজার),বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,প্রফেসর ড.মনোয়ার মাহমুদ, কেআইপিম বিশ্ববিদ্যালয়,কাজাকিস্তান(অনলাইন),প্রফেসর ড.কেএম জাহিদুল ইসলাম, পরিচালক, আইবিএ,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, জনাব ওমর ফারুক এর পিএইচডি ফাইনাল ডিফেন্স সম্পন্ন হওয়ায় অত্র বিভাগের পক্ষ হতে শুভেচ্ছা জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান মহোদয়।