• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জুমার নামাজ পড়ে ফেরার পথে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জুমা’র নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাজিব চাপরাশী (২৮) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামে। নিহত রাজিব ওই গ্রামের আব্দুল জলিল চাপরাশীর পুত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমা’র নামাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।