বরিশাল ব্যুরো
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১ম শ্রেনী ও সহকারী শিক্ষকদের ২য় শ্রেনী করার দাবী ও চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের স্থায়ী প্রদন্নতির দাবীতে বরিশালে পরিচিতি সভা করেছে প্রাথমিক শিক্ষকরা। শুক্রবার সকালে বরিশাল নগরীর সিস্টার-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির নব নির্বাচিত বরিশাল জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবদুল কাইয়ুম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো: তাইজুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল আলম, বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির বরিশাল মহানগর কমিটির সভাপতি মাহ্ফুজা খানম ও বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির বরিশাল মহানগর উপদেষ্টা এইচএম আবদুল হাই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিকি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। অনুষ্ঠানের সঞ্চালনায় ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। ##