• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রঙ্গপুর বুক মিউজিয়ামে ৫ হাজার মূল্যবান বই প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২২, ০৪:০৬ পূর্বাহ্ণ
রঙ্গপুর বুক মিউজিয়ামে ৫ হাজার মূল্যবান বই প্রদান

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রঙ্গপুর বুক মিউজিয়ামে ৫ হাজার মূল্যবান বই প্রদান করেছেন বিশিষ্ট কবি ফারুক প্রধান। বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাসভবনে মিউজিয়ামের প্রতিষ্ঠাতা সংগঠক, সাহিত্য ও সংবাদকর্মী জাকির আহমদ এর কাছে তিনি বই হস্তান্তর করেন। এসময় মিউজিয়ামের পক্ষথেকে কবি ফারুক প্রধানকে কৃতজ্ঞতা সনদ প্রদান করা হয়। সনদ প্রদান করেন, বই প্রদান অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট কবি ও অভিযাত্রিক সভপতি কথাসাহিত্যিক রানা মাসুদ বিশিষ্ট সাংবাদিক, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক ছড়াকার শরিফুল আলম অপু
বই প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ফারুক প্রধানের ভাই, গোলাম রব্বানী প্রধান, গোলাম সাদিক প্রধান, গোলাম সাব্বির প্রধান এবং পাতা প্রকাশ এর কর্মকর্তা শাহরিয়ার শয়ন, তাফসিরুল ইসলাম, সৌখিন বাবু প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চে বিশিষ্ট লেখক ও গবেষক মতিউর রহমান বসনীয়া কিছু বই প্রদানের মাধ্যমে রঙ্গপুর বুক মিউজিয়ামের যাত্রা শুরু হয়। বই সংগ্রহ কার্যক্রম চলবে এবং এটি প্রতিষ্ঠা করা হবে রংপুর সদর উপজেলার ‘লস্করবাড়ি’ দক্ষিণ মমিনপুরে।
.