মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচপীর খেয়াঘাট হতে দশ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস সঙ্গীয় ফোর্স নিয়ে খেয়াঘাটে অভিযান চালিয়ে গাঁজাসহ আল-আমিন শেখ ও তার স্ত্রী রুনা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে নদীপথসহ বিভিন্ন রুট পরিবর্তন করে তারা গাঁজার ব্যবসা করে আসছিল।
পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।