• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ইউপি নির্বাচনে প্রচারে ভোটারদের বাধার মুখে এক প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে ৮
নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জয়নাল আবেদীন ও রূপে জনু মাঝির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ২৭ মে প্রতীক পেয়ে অন্যান্য প্রার্থীর নেয় জয়নাল মাঝি ভোটের
জন্য ভোটারদের কাছে দৌড়ঝাঁপ শুরু করলে কয়েক জায়গায় ভোটারদের তোপের মুখে পড়ে জনুমাঝি এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

সরজমিনে গিয়ে জানা যায় হিজলা গৌরবদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড একতা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাইফুল মাঝি গত দুই বছর পূর্বে ৮ নং ওয়ার্ডের তসলিম সরদারের কন্যা সাদিয়াকে বিয়ে করে ঘর সংসার করে আসছে।
দীর্ঘ দুই মাস যাবত স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে সাদিয়া শরণাপন্ন হয় জয়নাল আবেদীন সরদার এর কাছে। তখন এই সুযোগটি নিলে নিয়েছে জয়নাল আবেদীন সাদিয়াকে মোবাইলে কুপ্রস্তাব দিয়ে আসছে।
বিষয়টি স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সাদিয়া জানায় পারিবারিক ভাবে আমার স্বামীর সাথে সম্পর্কের অবনতি হয়েছে আমি জয়নাল দাদার নিকট বিষয়টি জানালে তিনি মুঠোফোনে প্রায়ই আমাকে কুপ্রস্তাব দেয়।

এছাড়াও জয়নাল আবেদীন মাঝির বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ।

স্থানীয় নুরুজ্জামান বাড়ির ছেলে আক্তার জানায় ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিহত নান্টু ব্যাপারীর স্ত্রীকে সুকৌশলে বিয়ে করে কিছুদিন পরে তালাক দেয়।

একইভাবে কাজিম বেপারীর ছেলে রিপন একাধিক ব্যক্তি বলে জয়নাল আবেদীন এর বিরুদ্ধে এলাকায় রয়েছে অসংখ্য নারী কেলেঙ্কারির অভিযোগ তিনি যদি ইউপি সদস্য নির্বাচিত হয় তাহলে আমাদের এলাকায় মা বোনদের অনেক সমস্যার সৃষ্টি হবে এলাকার জনগণ প্রত্যাখ্যান করেছে।

এদিকে অভিযুক্ত জয়নাল আবেদীন জানান সাদিয়া আমার নাতিণ দুষ্টুমি সালে কথা বলেছি তবে এত বাজে কথা বলিনি আমার নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি চক্র এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।