• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২২, ১২:১৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে গোসলের সময় গভীর পানিতে তলিয়ে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের ডুবুরিরা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তলিয়ে গিয়েছিল ইফতি রহমান সাকিল নামে নবম শ্রেণির ওই ছাত্র। বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়।

ইফতি রহমান সাকিন শহরের লালবাগ মহল্লার সাইফুর রহমানের ছেলে। সে জন্মগত কিছু শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিল আর সাঁতার জানতো না ইফতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানার সাথে নদীর পাড়ে বাগানে লিচু পাড়তে এসে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে ইফতি রহমান সাকিন। সাথে সাথে গভীর পানিতে তলিয়ে যায় সে। এসময় তাকে উদ্ধারের চেষ্টায় নদীতে ঝাপিয়ে পড়ে তল্লাশি চালান পাড়া পড়শিরা। খবর পেয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় স্থানীয় ফায়ার সার্ভিসের কমীরা। পরে রংপুর থেকে সহকর্মী ডুবুরি তলব এনে বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মেহেফুজ তানজির জানান, রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে দুপুর আড়াইটায়। এরপর বিকেল সাড়ে ৪টায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।