উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের জনশুমারি ও গৃহ গণনা ২০২২ উপলক্ষে উপজেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে জরুরি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা, সকল পর্যায়ের লোকজনকে জনশুমারি ও গৃহ গণনা আওতায় আনার জন্য সকলকে সহযোগিতা করার আহবান জানান।