কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
মৎস্যজীবীদের অবদানকে তুলে ধরা এবং টেকসই সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় অংশীজনদের নিয়ে কুয়াকাটায় আর্টিজানাল ফিশারস্ কংগ্রেস ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় কুয়াকাটা সিকদার রিসোর্ট এন্ড ভিলার হলরুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা স্টেকহোল্ডাররা এতে অংশগ্রহণ করেন। দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে মৎস্যজীবীদের অবদানকে স্বীকৃতি প্রদান ও সুনীল অর্থনীতি বিকাশে নীতি নির্ধারনে মৎস্যজীবীদের ভূমিকা এতে তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ইমেরিটাস অধ্যাপক ড. এমএ সাত্তার মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, মৎস্য অধিদপ্তরের পরিচালক (সামুদ্রিক) ড. মোঃ শরীফ উদ্দিন, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রমুখ।
কংগ্রেসে মৎস্যজীবী, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য সহ-ব্যবস্থাপনা নেতৃবৃন্দ, মৎস্যজীবী নারী, যুবক, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।