• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে সিহানুর রহমান শেখ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

আজ রোববার (২৯ মে) দুপুরে কাশিয়ানী উপজেলার মাজড়া এম ইউ ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিহানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের একমাত্র ছেলে। সে কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত শিহানুরকে উদ্ধারকারি শিহানুরের বন্ধু তাজুল ইসলাম জানান, তার বন্ধু শিহানুরকে কে বা কারা মারধর করবে বলে হুমকি দিয়েছে। হুমকীকারী শিহানুরকে ঘটনাস্থলে যেতে বলেছে। তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে নিহত শিহানুরের এলাকার বন্ধু পাশের মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ও হিরন্যকান্দি গ্রামের মোঃ ইকলাসুর রহমানের ছেলে নাজিম (১৭) শিহানুরের বুকে এবং ডান হাতে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। তাজুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ -শয্যাবিশিষ্ট হাসপাতালে গেলে কর্মরত চিকিতৎক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী জরুরী বিভাগে কর্তব্যরতঃ মেডিকেল অফিসার ডা. খাদিজা শাহিন বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, খুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রেমঘটিত কোন কারণে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। #