সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জননেতা ইসহাক আকনের পঞ্চম মৃত্যু বার্ষিকী রবিবার
(২৯ মে)। এ উপলক্ষে মরহুমের মেজ ছেলে মো. খায়রুল হাসান মামুন আকনের উদ্যোগে উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর গ্রামে রবিবার ভোরে মরহুমের
কবর জিয়ারত এবং বিকালে মরহুমের নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। মরহুম ইসহাক আকন একাধারে দীর্ঘ ২৮ বছর উপজেলার বৃহত্তর গোলখালী ইউনিয়ন
আওয়ামী লীগের সফল সভাপতি এবং উপজেলা বিআরডিবি’র পাঁচবার নির্বাচিত
সফল চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং
বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে যুক্ত ছিলেন।