• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল মঙ্গলবার বোন শেখ রেহানাকে সাথে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ণ
আগামীকাল মঙ্গলবার বোন শেখ রেহানাকে সাথে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ : আগামীকাল মঙ্গলবার (৩১ মে) এক সরকারী সফরে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ফ্যাক্স বার্তায় জানাগেছে, ৩১ মে সকাল সাড়ে ১১টায় তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্র করবেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে পিতার আত্মার শান্তি কামনাসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করবেন।

পরে জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেবেন। বিকাল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় সকল প্রস্তুতি শেষ হবার পাশাপশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ সফরে প্রধানমন্ত্রীর সাথে শেখ রেহানা ছাড়াও শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-০১, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, প্রধানমন্ত্রীর এডিসি,

প্রধানমন্ত্রীর প্রেস সচিব, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎক প্রফেসর ডা: এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন শম্পা, পিজিআর কমান্ডার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব, শেখ ফারহান নাসের, প্রধানমন্ত্রীর প্রেটোকল অফিসার-১, এএসএফ ৬ জন, প্রধানমন্ত্রীর নার্সিং অফিসার, মিডিয়া-৩ জন, গণভবনের স্টুয়ার্ড ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফ সফর সঙ্গী হবেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, অাগামী ৩১ মে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অাসবেন। তাঁর অাগমনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তু‌তি সম্পন্ন হয়েছে।

তিনি অারো বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং নিরাপত্তার সকল কাজও শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর নিবিঘ্নে শেষ হবে বলেও তি‌নি অাশা ব্যক্ত করেন। #