• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ৫৬ তম ওয়ার্ল্ড সোশ্যাল কমিউনিকেশন ডে পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২২, ০১:৫৯ পূর্বাহ্ণ
বরিশালে ৫৬ তম ওয়ার্ল্ড সোশ্যাল কমিউনিকেশন ডে পালন

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ৫৬ তম ওয়ার্ল্ড সোশ্যাল কমিউনিকেশন ডে উপলক্ষে আলোচনা সভা, নৃত্য, প্রদীপ প্রজলন অনুষ্ঠিত হয়।

রোববার রাতে কাথলিক চার্চ এর বিশপ হাউসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল কাথলিক ডাইওসিস এর সামাজিক যোগাযোগ কমিশন। এর আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফাদার লাজারুস গোমেজ।

সামাজিক যোগাযোগ কমিশন এর বরিশালের সমন্বয়কারী ফাদার অনল টেরেন্স ডি’কস্তা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেমানন্দ বিশ্বাস, রীতা গনসালভেস, বরিশাল যুগান্তর এর সিনিয়র রিপোর্টার সাঈদ পান্থ, সিসটার হানিমা ত্রিপুরা, বাংলাদেশ টুডের ব্যুরো চীফ জিহাদ রানা, ব্রাদার প্রতয়ী রোজারীও ও বরিশাল খৃষ্টান এসোসিশনের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ।