• ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ আনসার ও ভিডিপির গোপালগঞ্জ সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সেমাবার (৩০ মে) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ও ভিডিপি বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফার রহমান বাচ্চু, আনসার ও ভিডিপির গোপালগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভাষ পান্ডে, গোপালগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড দলনেত্রী ঐশী বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

পরে বিশেষ অবদানের জন্য বাহিনীর ২৪ সদস্যের হাতে বাই সাইকেল, ছাতা ও টর্চ লাইট তুলে দেন অতিথিরা। এর আগে উপজেলা সমাবেশ উপলক্ষে আনসার ও ভিডিপির পক্ষ থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। #