• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষকসহ চার জনকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ণ
ঐতিহ্যবাহী গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষকসহ চার জনকে বিদায় সংবর্ধনা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
দেশের সমুদ্র উপকূলীয় গলাচিপা উপজেলা সদরের ঐতিয্যবাহী শিক্ষার বিদ্যাপিঠ অক্সফোর্ডখ্যাত গলাচিপ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটারিয়াম হলে শনিবার বেলা ১১টায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মু. শাহ আলম, সিনিয়র শিক্ষক সজল কুমার দত্ত, মো. আ. বারেক ও ৪র্থ শ্রেনীর কর্মচারী মো. গোলাম মোস্তফা কে, শত শত শিক্ষার্থী, প্রক্তান ছাত্র, শিক্ষক সমাজ সুধিদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এসময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন (ভারপ্রাপ্ত)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অথিতি ছিলেন মো. আবুল কালাম (প্রাক্তন শিক্ষক) এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম প্রমুখ। সংবর্ধনা শেষে বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন নাবিলা রহমান এশা (১০ম) শ্রেনী।