• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২২, ১৪:০২ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে নিলয় হালদার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নিলয় ওই গ্রামের নারায়ণ হালদারের পুত্র।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায় নিলয়। বিভিন্ন স্থানে খোজাখুজি করার পর পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিলয় একজন মৃগী রোগী ছিলো। এ ঘটনায় নিলয়ের মা বিথী হালদার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।