• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২২, ০৩:১৯ পূর্বাহ্ণ
গলাচিপায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই হাসান বশির, এএসআই দিবাকর চন্দ্র দে, এএসআই সুধন চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ ৩০/০৫/২০২২ খ্রিস্টাব্দ আনুমানিক সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটের সময় কাচারি কান্দা দেওয়ান বাজার জহির মৃধা বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তা উপড় হতে ১৮৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামাল আখন (৪০) পিতা আব্দুর রহমান আকন গ্রাম: কাচারিকান্দি ০৫ নং ওয়ার্ড, রতন দি তালতলী ইউনিয়ন থানা: গলাচিপা জেলা-পটুয়াখালী কে গ্রেফতার করেন গলাচিপা থানা পুলিশ ।এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।