• ২৭শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় শিক্ষকের জুয়া খেলার ভিডিও ফেসবুকে ভাইরাল, সমালোচনার ঝড়!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২২, ১৪:০৬ অপরাহ্ণ
ভোলায় শিক্ষকের জুয়া খেলার ভিডিও ফেসবুকে ভাইরাল, সমালোচনার ঝড়!

ভোলা প্রতিনিধি।

ভোলার দৌলতখানে এক শিক্ষকের জুয়া খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। ভাইরাল হলেন শিক্ষক আলী আজগর। তিনি দৌলতখান উপজেলার মদনপুর আলোর পাঠশালা চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক। তিনি মদনপুরের চরপদ্মা গ্রামের ৭ নং ওয়ার্ডের মালেক মাঝির ছেলে।

স্থানীয় ক্ষোভ জানিয়ে বলেন , একজন শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাদের কাছে আমাদের সন্তানেরা ভালো কিছু শিখবে। কিন্তু এই হয় যদি শিক্ষকের অবস্থা তাহলে আমরা কোথায় যাবো। এই শিক্ষকের বিরুদ্ধে ঘটনার তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবী করছি।

অভিযুক্ত আলী আজগরের সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, আমরা সবসময় টুয়েন্টি নাইন খেলি। কেউ একজন ভিডিও করে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

এই বিষয়ে মদনপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন কাছে জানতে চাইলে তিনি জানান, এই বিষয় আমি কোন মন্তব্য করতে চাই না। এটা হেড অফিসের বিষয়। তারা ব্যবস্থা গ্রহণ করবে।

প্রথম আলো ট্রাস্টের প্রধান কর্মকর্তা মাহবুবা সুলতানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি আমি জানতে পেরেছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।