• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের মধ্যম মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাদশা নিজামীর প্যানেল জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২২, ১৮:৪৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জের মধ্যম মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাদশা নিজামীর প্যানেল জয়ী

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মধ্যম মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগ নেতা বাদশা নিজামী ও সাবেক সভাপতি হেমায়েত তালুকদারের দুটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবক সদস্য বাদশা নিজামীর পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মোঃ মোয়াজ্জেম হোসেন-১৫৮ ভোট পেয়ে প্রথম, মোঃ জাকির হোসেন-১৫৫ ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ রুহুল আমিন-১৫১ ভোট পেয়ে তৃতীয়, আসমা বেগম-১৪৪ ভোট পেয়ে চতুথ হয়ে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত আসনে মোসাঃ নাজমিন বেগম-১৬০ ভোট পেয়ে প্রথম হয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মোট ৩০০ জন অভিভাবক সদস্যের মধ্যে ২৫৮ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকমল হোসেন খান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।