• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ফাটাকেস্ট এসিল্যান্ড ইজাজুলের এ্যাকশন, ফার্মেসীতে জরিমানা ও ডেন্টাল কেয়ার সীলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ফাটাকেস্ট এসিল্যান্ড ইজাজুলের এ্যাকশন, ফার্মেসীতে জরিমানা ও ডেন্টাল কেয়ার সীলগালা

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে ঔষধের ফার্মেসী ও ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।

বুধবার (১ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারি কমিশনার ভূমি ও নিবাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক ও জেলা ড্রাগ সুপার অদিতি স্বর্ণা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৪টি ফার্মেসীকে জরিমানা ও একটি ডেন্টাল কেয়ার সীলগালা করে দেয়া হয়। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড মামুন ড্রাগ হাউজ ২ হাজার টাকা, মা মেডিকেল হল ১০ হাজার টাকা, কালিগঞ্জ বাজারের মুক্তি মেডিকেল হল ৫ হাজার টাকা ও পাদ্রীশিবপুর নিউমার্কেটের রাজিব মেডিকেল হলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নিবন্ধন না থাকায় মা শাহানারা ডেন্টাল কেয়ার সীলগালা করে দেয়া হয়। একই সময় অনুমতিবিহীন ঔষধ বিক্রির দায়ে ডেন্টিস্ট শামীম আহমেদকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক বলেন, ঔষধ আইন-১৯৪০ অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার সবত্র এ অভিযান পরিচালনা করা হবে।