• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক হাবুল-সদস্য সচিব তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ
জাতীয় পার্টির বরিশাল মহানগরের আহ্বায়ক হাবুল-সদস্য সচিব তাপস

বরিশাল ব্যুরো

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে আহ্বায়ক ও প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে সদস্য সচিব করে ১৮৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় পার্টি।

বুধবার পার্টির দপ্তর সম্পাদক -২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন করা হয়েছে।

জাতীয় পার্টির বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর (অঃ) রানা মোহাম্মদ সোহেল এমটিপ’র আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার শর্তে এই অনুমোদন প্রদান করেন। ##