• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া-মিলাদ ও তাবারক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২২, ০২:০৭ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া-মিলাদ ও তাবারক বিতরণ

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া-মিলাদ ও তাবারক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল ১১ টায় দলীয় অফিসে কোরআন খতম শেষে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও তাবারক বিতরণ করা হয়।

বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মসিউর রহমান মাসুদ, আব্দুস শুকুর বাচ্চু নেগাবান, পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, বিএনপি নেতা লায়ন লোফাজ্জেল জমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন শিকদার, এড. মজিবর রহমান মোল্লা, আলাউদ্দিন জজ, হুমায়ুন কবির জলিল মাস্টার, মাহতাব উদ্দিন সানির, কবির সন্যামত, আলাউদ্দিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মোল্লা, আবুল কালাম শামীম, নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বশির হাওলাদার প্রমূখ।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।