• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন করায় দুইজনকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২২, ১৬:১৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলন করায় দুইজনকে কারাদন্ড

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে ড্রেজার দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে কারাদন্ড প্রদান করেছেন সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক।

বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় তিনি উপজেলার নলুয়া ইউনিয়নের পাণ্ডব নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গিয়ে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক বলেন, নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে আটককৃত ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মোঃ নাসির উদ্দীন ও মোঃ শরীফ জালাল। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।