• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রচনা প্রতিযোগিতা: বরিশালে ‘গ’ বিভাগে প্রথম গলাচিপার আদিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২২, ০৪:১৬ পূর্বাহ্ণ
রচনা প্রতিযোগিতা: বরিশালে ‘গ’ বিভাগে প্রথম গলাচিপার আদিব

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং বাংলা রচনা প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে অংশগ্রহণ করে বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদিব রহমান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের আয়োজনে বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে আদিব। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন আদিব রহমান। গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিগত দিনেও তাদের সাফল্য ধরে রেখেছে।
সামনের দিনগুলোতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে আশা করি।