• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী মির্জাগঞ্জে ডোবার পানিতে ডুবে মো. তামিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল আটটার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মধ্য মির্জাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তামিম ওই এলাকার মো. জাফর মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তামিমের বাবা হাল চাষের ট্রাক্টরের (পাওয়ার টিলার) চালক। বৃহস্পতিবার সকালে তিনি মাঠে হাল চাষের উদ্দেশ্যে রওনা হলে লোকজনের অগোচরে তামিমও তার পিছনে পিছনে যান। এসময় বাড়ির পাশে একটি ডোবার পানিতে পরে সে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আল-আমিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।