• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাম ফর রোড চাইল্ড, বশেমুরবিপ্রবি এর নবীন বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২২, ১৫:৪২ অপরাহ্ণ
কাম ফর রোড চাইল্ড, বশেমুরবিপ্রবি এর নবীন বরণ অনুষ্ঠিত

শেখ রাসেল, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ‘থেকে একসাথে যুক্ত, করবো পথশিশু মুক্ত’
স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পথশিশুদের নিয়ে কাজ করা একমাত্র সংগঠন কাম ফর রোড চাইল্ড এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন এর ১১৮ নং কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম। সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের বিদায়ী দায়িত্বশীলবৃন্দ তাদের বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।বিদায়ী মুহুর্তে নবীনদের বিভিন্ন পরামর্শে আবেগময় হয়ে উঠে অনুষ্ঠানটি।
সর্বশেষ সংগঠনের বিভিন্ন ডকুমেন্ট প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।