• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পেয়ারার কার্টুনে ফেনডিশিল \ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২২, ০৪:৩০ পূর্বাহ্ণ
গৌরনদীতে পেয়ারার কার্টুনে  ফেনডিশিল \ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি \ অবিনব পদ্ধতিতে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় বরিশালের গৌরনদী উপজেরার দক্ষিণ ধানডোবা গ্রামের পঞ্চগ্রাম ঈদগাহ এলাকা থেকে মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিক্রেতা সুমন মোল্লা ও তার পিতা মোঃ ইদ্রিস মোল্লা গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলনে ওসি মোঃ আফজাল হোসেন বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরদী মহল্লার বাসিন্দা মাদক সম্রাট সুমন মোল্লা ও তার পিতা বুধবার রাতে পেয়ারার কার্টুনের মধ্যে অভিনব পদ্ধতিতে মাদকদ্রব্য বহন করে অটোযোগে নিয়ে যাচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেয়ারার কার্টুন থেকে ১৬০ বোতাল ফেনশিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।