• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রফেসর সাইদুল ইসলামের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক সাবেক শিক্ষার্থীদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ণ
প্রফেসর সাইদুল ইসলামের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক সাবেক শিক্ষার্থীদের শ্রদ্ধা

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, শ্রদ্ধেয় প্রফেসর সাইদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এড.টিপু সুলতান, জেলা নেতা বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, বাংলাদেশ যুবমৈত্রী বরিশাল জেলা নেতা নজরুল ইসলাম তালুকদার, প্রাক্তন ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল, বাংলাদেশ ছাত্রমৈত্রী বরিশাল মহানগর সভাপতি ইমরান নূর নিরব,সাধারণ সম্পাদক পাপিয়া আফরোজ, ব্রজমোহন কলেজ শাখা সভাপতি আরাফাত হোসেন শাওন, সাধারণ সম্পাদক ইমন আহমেদ গভীরভাবে শোক প্রকাশ করে। এছাড়াও সকাল ১১ টায় তার মরদেহে পুষ্পমাল্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী বৃন্দ।