• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র সাথে গোপন আঁতাত বন্ধ করুন” নচেৎ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২২, ০৪:২৪ পূর্বাহ্ণ
বিএনপি’র সাথে গোপন আঁতাত বন্ধ করুন” নচেৎ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে

কামরুল চরফ্যাশন থেকে,
আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী তাদেরকে উদ্দেশ্য করে চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহ্মেদ শুভ্র বলেন ,বিএনপির সাথে গোপন আঁতাত ছাড়ুন নচেৎ আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা দলীয় কার্যালয়ে চাইরে জুনের আওয়ামী লীগের প্রস্তুতি সভায় অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র এ কথা বলেন । অধ্যক্ষ মনির আহ্মেদ শুভ্র বলেন বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের রক্ষা হবে না। সতর্ক করে শুভ্র বলেন, আপনাদের সাথে বসার সুযোগ পেয়ে বিএনপি নেতা কর্মী সমর্থকরা সংগঠিত হয়ে সভা-সমাবেশ পরামর্শ করে আওয়ামী লীগ তথা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে মরিয়া কাজ করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরো বলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লা আল ইসলাম জ্যাকব এর উন্নয়ন রাজনীতির মাঠে কোনদিন বিএনপি’র ঠাই হবে না । চরফ্যাশনের আওমীলীগ সুসংগঠিত তাই এখন থেকে আগামী 2023 সালের নির্বাচনে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম বিপি পৌরমেয়র মোরশেদ কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম মিলিটারি সহ বিভিন্ন সংগঠনের সভাপতি সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন