মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচীর আয়োজন করে।
শনিবার সকাল (৪জুন) ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও শহীদ এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিনী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি,যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সরকার লেবু, রেজাউল আলম রেজা, ,আব্দুল্লাহ আল মামুন,শ্রমিকলীগের গনেশ চন্দ্র শীল,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আশেকুর জামান তুহিন, যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম লিংকন সহ আওয়ামী লীগ,সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
সমাবেশে এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।