• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে জেলা যুবলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২২, ১৬:৩০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে  পিরোজপুরে জেলা যুবলীগের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবলীগের নেতৃবৃন্দ। শনিবার (৪ জুন) বিকেলে জেলা যুবলীগের আয়োজনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী নেতৃত্বে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে যুবলীগের নেতৃবৃন্দ। এসময় জেলাযুবলীগের সহ সভাপতি শেখ ফিরোজ আহম্মেদ এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু সহ পৌর যুবলীগ, সদর উপজেলা যুবলীগের সভাপতি সম্পাদক। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ তীব্রনিন্দা ও প্রতিবাদ জানায়। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের সমালোচনা করে এদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানানো হয় জেলা আওয়ামীলীগ ও যুবলীগের পক্ষ থেকে।