• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামীলীগ নেতা শেখ গয়াছ উদ্দিনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২২, ০২:১১ পূর্বাহ্ণ
বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামীলীগ নেতা শেখ গয়াছ উদ্দিনের ইন্তেকাল

বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামীলীগ নেতা শেখ গয়াছ উদ্দিন (৬২) ৬দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৩জুন) সকাল ৮,৩০মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। শেখ গয়াছ উদ্দিন বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামে শেখ ইছকন্দর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক।

জানা গেছে, এলাকায় ঈদগাহের উন্নয়ন কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের মৃতঃ জমির আলী জমরুশের ছেলে মাসুক মিয়া পক্ষের সাথে শেখ গয়াছ উদ্দিনের বিরোধ চলে আসছে। এরই জেরে ধরে গত ২৮মে দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় পীরের বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন তিনি। পরে তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
এদিকে, নিহত শেখ মো. গয়াছ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে গত বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসামি গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।